চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজর ইতিহাস
চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে অবস্থিত চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ কসবা উপজেলার অন্যতম সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৮ খ্রিষ্টাব্দে বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী মুরারী মোহান বনিক, ডাঃ সুরেন্দ্র নাথ বনিক, জনাব হাজী আব্দুর রশিদ ভুইয়া, জনাব মোঃ নবী নেওয়াজ, জনাব মোঃ সোনা মিয়া ও এলাকার গুনীজনের ঐকান্তিক প্রচেষ্টায় একটি মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়-গোপীনাথপুর ইউনিয়নের প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠাকালীন স্বল্প সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও সময়ের সাথে সাথে এটি পরিপূর্ণ বিকাশ লাভ করেছে। এলাকার মানুষের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থীর ব্যতিক্রমধর্মী কিছু কর্মকান্ডের ফলে এটি কসবা উপজেলার একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পাশাপাশি একাডেমিক ফলাফল ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এর সাফল্য ঈর্ষনীয়। সুযোগ্য কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব মোঃ আলাউদ্দিন ও এলাকার কতিপয় শিক্ষানুরাগীর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ প্রতিষ্ঠানটি এ বছর কলেজ হিসেবে একাডেমিক স্বীকৃতি লাভ করেছে। ইতিমধ্যে একাদশ শ্রেণির প্রথম ব্যাচ হিসেবে শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে কলেজ শাখার পথ চলা শুরু হয়েছে। শুরুতে পথটা এত মসৃন না হলেও এলাকাবাসীর অকৃপন হাতের ছোঁয়ায় কলেজ শাখার নতুন ভবন নির্মাণ ও পরিকাঠামোগত উন্নয়নে এক অনুপম সৌন্দর্যের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উক্ত প্রতিষ্ঠানটি। খেলার মাঠ, ছাত্রাবাস, হাসপাতাল, দিঘী ও তিন দিকে পাকারাস্তা সমেত প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এলাকার আশা-আকাঙ্খার প্রতীক হিসেবে ৪ একর ৫৯ শতক জায়গার উপর নির্মিত প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতিতে এলাকাবাসীসহ আমাদের প্রচেষ্ঠা অব্যহত আছে ও থাকবে।
চেয়ারম্যানের বার্তা
চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ
শিক্ষা মানুষের জীবনের আলোকস্তম্ভ, যা সত্য, সৌন্দর্য ও কল্যাণের পথে পরিচালনা করে। একটি সত্যিকারের শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র পাঠদান করে না, বরং শিক্ষার্থীর মধ্যে মানবতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি শিক্ষার্থীর বুদ্ধিমত্তা, চিন্তা ও সৃজনশীলতা বিকাশ করতে পারে। আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলের জন্য নয়, বরং একজন পূর্ণাঙ্গ ও আদর্শ মানুষ গড়ার জন্য। আমি আমাদের পরিশ্রমী শিক্ষকমন্ডলী, নিবেদিত শিক্ষার্থী ও সহায়ক অভিভাবক এবং এলাকার সকল শিক্ষানুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠান আজকের অবস্থানে পৌঁছেছে। আশা করি আমাদের চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ এর শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতি ও চরিত্র গঠনে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
প্রিন্সিপালের বার্তা
চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।
স্কুল কর্নার